1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :

চুনারুঘাটে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে তিন সাংবাদিক বহিষ্কার

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

শৃঙ্খলা ভঙ্গ ও প্রেসক্লাবের মর্যাদা ক্ষুণ্নের অভিযোগে চুনারুঘাট প্রেসক্লাবের তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, সাংবাদিক নোমান আহমেদ, মাসুদ আলম ও জসিম মিয়া।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম।

অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী জানান, ‘সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী নোমান আহমেদ, মাসুদ আলম ও জসিম মিয়াকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

মূলত সংগঠনের শৃঙ্খলা, মর্যাদা ও পেশাগত নীতিমালা বজায় রাখার স্বার্থে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চুনারুঘাট মিডিয়া এসোসিয়েট নামে একটি নতুন সংগঠনে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশের পর প্রেসক্লাব এই সিদ্ধান্ত নেয়।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews