1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল চুনারুঘাটে জনতার হাতে গাঁজাসহ আটক কারবারির পুলিশ আসার আগেই পলায়ন চুনারুঘাটে সাংবাদিক ও জনতার অভিযানে গাঁজা আটক সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা শিশু অধিকার লঙ্ঘন: ঝরে যাচ্ছে শৈশব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার নতুন লেখকদের উদ্দেশ্যে তাইজুল ইসলামের ছোটগল্প- বাঁশ হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ ক্যাডার অনিক এখন মিরপুরের মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক ​ আমু চা বাগান মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চুনারুঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বিলাল মিয়া। তিনি বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, হবিগঞ্জের সিআর মামলা নং-১৬০/২০ (চুনারুঘাট), তারিখ ৩০ জুলাই ২০২৬-এর যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারার মামলায় এক বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি।

অপর গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ৬নং চুনারুঘাট ইউনিয়নের নরপতি (মধ্য) গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মো. বশির আহমদ (২৩)। তার বিরুদ্ধে চুনারুঘাট থানার এফআইআর নং-১৭, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-২৩৪-এর মামলায় দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া একই অভিযানে আনিছুর রহমান আনিছ (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি চুনারুঘাট থানার এফআইআর নং-২৬, তারিখ ১৪ আগস্ট ২০২৬, জিআর নং-১৯৯-এর মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ)/১০/১২ ধারার তদন্তে সন্দিগ্ধ আসামি।
পুলিশের প্রেস রিলিজে আনিছুর রহমান আনিছকে কার্যক্রম নিষিদ্ধ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস হিসেবে উল্লেখ করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান , গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ.ক.জেএইচএল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews