1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এমপি ফয়সলকে শুভেচ্ছা জানালেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ 

এমপি ফয়সলকে শুভেচ্ছা জানালেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সাল-এর সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম। উল্লেখ্য, তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের একমাত্র ছোট ভাই।

আজ আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেতৃদ্বয়ের মধ্যে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সাল এলাকায় সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ বজায় রেখে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ কেবল একটি নিয়মরক্ষা নয়; বরং তা চুনারুঘাট-মাধবপুরের রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সোহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত। রাজনৈতিক মতপার্থক্য বা দলগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে এলাকার টেকসই উন্নয়নে এমন ইতিবাচক সম্পর্ক সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews