1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ ডেঙ্গুর ভয়াবহ থাবায় অক্টোবরেই ১৫৫ মৃত্যু, দায় নেবে কে? নভেম্বরেই প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস বিতরণ শুরু নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের জানাজা সম্পন্ন কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক

শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এমপি শাম্মি আক্তারের ছোট ভাই সাইফুল ইসলাম। এখন পর্যন্ত যতজন প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে সর্বশেষ তিনি।

নিজের ইচ্ছা প্রকাশের পরপরই কাল বিলম্ব না করে জোরেশোরে নেমেছেন প্রচার প্রচারণায়। দ্রুতই উঠে এসেছেন আলোচনায়ও।

বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন পলাশ ছাড়া সকল প্রার্থীই বেশ আগ থেকেই মাঠে নেমেছেন। করছেন উঠান বৈঠক, গণসংযোগ এবং নিজেদের বিভিন্ন প্রচার প্রচারণা। তাদের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক মেম্বার আঃ আওয়াল, সাবেক মেম্বার লিটন জমাদার, ইউনিয়ন জামায়াতের আমির মোস্তফা হোসাইন মস্তু, গোছাপাড়া আখঞ্জী বাড়ির জসিম উদ্দিন আখঞ্জী, সমাজ সেবক শামসুল আলম ফুল মিয়া, তাহেরী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইমন মিয়া প্রমূখ।

তাদের মধ্যে আলোচনায়, জাকির হোসেন পলাশ, ছালেহ উদ্দিন বাবরু, আওয়াল মেম্বার ও লিটন মেম্বারের নাম শোনা যেতো। এর মাঝে কম বেশি ছিলো। সাইফুল ইসলাম সবার শেষে আসার পরও আলোচনার শীর্ষে চলে আসার নেপথ্যে যা রয়েছে তা হলো, তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি ও বিএনপি নেতৃ শাম্মি আক্তারের ছোট ভাই, ইতিমধ্যেই তার বোনের কাছ থেকে পাওয়া বরাদ্দে এলাকার বেশ কিছু কাজ করিয়েছেন নিজে দায়িত্ব নিয়ে। তার প্রয়াত নানা আবুল হাশিম চেয়ারম্যানকে আহম্মদাবাদ ইউনিয়নের উন্নয়নের রুপকার হিসাবে আখ্যায়িত করা হয়। আহম্মদাবাদ ইউনিয়নের যত উন্নয়ন মূলক কর্মকাণ্ড রয়েছে তার বেশির ভাগই করেছেন আবুল হাশিম।
তার প্রয়াত বাবা সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন।এবং তিনি ছিলেন যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা । মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার কারণে সিরাজুল ইসলামের বাপ-চাচাকে শহীদ করে দিয়েছিল পাক হানাদার বাহিনী।

সাইফুল ইসলাম সাহসী এবং স্পষ্টভাষী। ন্যায় বিচারকও বটে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। চুনারুঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গোছাপাড়া একটি সংঘবদ্ধ গ্রাম। তিনি সেই গ্রামের সমর্থন আদায় করে নিয়েছেন নিজ বাড়িতে পরামর্শ সভা ডেকে। বৈঠক করেছেন ইউনিয়নের অন্যান্য গ্রামেও। তাতেও যথেষ্ট সাড়া পেয়েছেন। ন্যায় বিচার এবং উন্নয়নের অঙ্গিকার তার প্রথম শ্লোগান। তিনি নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর সাথে দীর্ঘদিন ঘুরে বেড়ানো কর্মীরাও অনেকেই স্বেচ্ছায় চলে আসছেন তার সাথে।

এলাকায় গুঞ্জন উঠেছে সাইফুল ইসলাম এই সময়ের যোগ্য প্রার্থী। এমন গুঞ্জনও রয়েছে, সাইফুল যদি নিজের মাঠের অবস্থা ধরে রাখতে পারেন তাহলে আগামী দিনের আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হবেন সাইফুল ইসলাম।

দ.ক/এএইচএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews