1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
আমুরোড বাজারের দায়িত্বে চরম অবহেলা; নেই কমিটি নেই উন্নয়ন মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল শায়েস্তাগঞ্জে আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদরাসায় সভা ও দোয়া মাহফিল হবিগঞ্জে পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছে ১১ হাসপাতাল-ডায়াগনস্টিক হবিগঞ্জ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা হবিগঞ্জ শহরে বেসরকারি ক্লিনিকে চিকিৎসার নামে চলছে নৈরাজ্য চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টিকটকে পরিচয়, প্রেম, অতঃপর নিখোঁজ! লাখাইয়ে দুই মাস পর উদ্ধার তরুণী  মা-মেয়ের সংগ্রামে লেখা মুক্তিযুদ্ধের এক অন্তরালের গল্প লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত

শায়েস্তাগঞ্জে আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদরাসায় সভা ও দোয়া মাহফিল

আল আমিন সাঈফী
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর আশরাফ উল্লাহ হিফজুল কোরআন মাদরাসার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাদরাসার নতুন ভবনে বিরামচর গ্রামের কৃতি সন্তান, ফ্রান্স প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব বদরুল আলম তালুকদার-এর শুভাগমন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির প্রতিষ্ঠিত এ মাদরাসার উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে অনুষ্ঠানে বদরুল আলম তালুকদার ২ লাখ টাকা অনুদান প্রদান করেন।

তাঁর এই মহৎ উদ্যোগের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মাদরাসার উন্নয়ন, দাতা, শিক্ষক-শিক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews