1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

বাংলা একাডেমির ফোকলোর গবেষণায় যুক্ত হলেন হবিগঞ্জের তরুণ লেখক হাবিব খোকন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলা একাডেমির ফোকলোর গবেষণা কার্যক্রমে যুক্ত হলেন তরুণ লেখক হাবিব খোকন। বাংলা একাডেমির প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০০-এর অধিক আবেদন যাচাই-বাছাই করে দেশের বিভিন্ন অঞ্চলের ফোকলোর গবেষণায় আগ্রহী ৪০ জন গবেষককে ‘ফোকলোর প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে হাবিব খোকনও নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের উদ্যোগে একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফোকলোর গবেষণার ধারণা, পরিধি, বাংলাদেশের লোকসংস্কৃতির বৈচিত্র্য, মাঠসমীক্ষা, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং গবেষণা-প্রবন্ধ রচনার পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন কুমার বাগচী। শুভেচ্ছা বক্তব্য দেন ফোকলোর উপবিভাগের উপপরিচালক ড. সাহেদ মন্তাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ফোকলোরবিদ ড. মুহম্মদ আবদুল জলিল, ড. সৈয়দ জামিল আহমদ, ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, বাংলা একাডেমির প্রাক্তন পরিচালক শাহিদা খাতুন এবং অধ্যাপক মোহাম্মদ আজম।

প্রশিক্ষণে বাংলাদেশের লোকঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে গবেষণায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও নৃতাত্ত্বিক গবেষণাপদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন গবেষকের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বাংলা একাডেমির এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের গবেষকদের ফোকলোর গবেষণায় দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের লোকঐতিহ্য সংরক্ষণ ও গবেষণাকে আরও পদ্ধতিনির্ভর করার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

দ.ক/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews