1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস সঞ্জীব চৌধুরী : যার কবিতাই গান, গানেই বিপ্লব কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা

মাধবপুরে গ্যাস লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল, সংস্কারে নেই উদ্যোগ! ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা ‎

‎সোহাগ মিয়া, মাধবপুর 
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কে জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য রাস্তা খুঁড়ে কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।

‎
‎সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির দিনে গর্তে পানি জমে যাওয়ায় রাস্তার ভাঙন বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
‎
‎সরেজমিনে দেখা যায়, মানিকপুর গ্যাসফিল্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সড়কটির পাশেই রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, গ্যাসের লাইন বসানোর কাজ শেষ হলেও জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের মতো করে দেয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়ছে।
‎
‎
‎ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে গর্ত ও ফাটল সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো উন্নয়নকাজের জন্য রাস্তা কাটার পর কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক যথাযথভাবে সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
‎
‎জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
‎
‎জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews