1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

বানিয়াচংয়ে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়ের জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধনের জন্য স্টুডিওতে গিয়ে শ্লীলতাহানি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন ১১নং মক্রমপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মোঃ ফারুক মিয়া। মামলা নং ৫- তাং-৫/০৮/২০২৬-বানিয়াচং থানা।

গত সোমবার (৩আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই মামলা দায়ের করেন। লিখিত অভিযোগে উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লার মোঃ জীবন আহমেদ লিটন (৩৫) এবং ১১নং মক্রমপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের কৃষ্ণ রায় (৫০)-কে অভিযুক্ত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ জুলাই ২০২৬, রবিবার দুপুর আনুমানিক ২:০০ ঘটিকায় বাদী মোঃ ফারুক মিয়া তার মেয়ে হাফছা আক্তারকে নিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনলাইন সংশোধনের উদ্দেশ্যে বানিয়াচং বড় বাজারের “হাসি খুশি ডিজিটাল স্টুডিও”-তে যান। অভিযোগ অনুযায়ী, স্টুডিওতে অভিযুক্তরা ফারুক মিয়াকে পান-সিগারেট আনার অজুহাতে ৫০ টাকা দিয়ে দোকানে পাঠায়। এই সুযোগে অভিযুক্ত জীবন আহমেদ লিটন স্টুডিওতে একা থাকা তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে অশালীন ও অশুভ আচরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবার ঘটনাটি স্থানীয় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের নিকট জানালে তিনি সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন। তবে অভিযোগকারীর দাবি, চেয়ারম্যানের বাড়ি থেকে ফেরার পথে অভিযুক্ত লিটন তাদের পথরোধ করে প্রাণনাশের হুমকি দেয় এবং জোরপূর্বক একটি ভিডিও রেকর্ড করে।

পরে উক্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার ও সাংবাদিকদের ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলন করাসহ মামলা না করার জন্য বাদীকে অনবরত হুমকি প্রদান করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

বানিয়াচং থানার তদন্ত (ওসি) কর্মকর্তা কবির হোসেন জানিয়েছেন, গতকালই (বুধবার) মামলাটি এফআইআর করা হয়। মেয়েটির বয়স একটু কম হওয়াতে তাকে নারী শিশু আদালত পাঠানো হয়েছে। তাছাড়া মামলার আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews