
“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
জুলাই আন্দোলনের চুনারুঘাট উপজেলার মুখপাত্র হুসনে আরা সীমা বলেন,আমরা এখনো বিভিন্ন বৈষম্যর শিকার।
সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের মুল্যায়ন করা হয় না।
জুলাই যুদ্ধা তোফাজ্জল বলেন, আমাদের ভারতীয় রিজম থেকে মুক্ত হয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে।
হবিগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আ: হাই বলেন, জুলাই চেতনা ধারণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম বলেন, জুলাই শহীদের রক্তের মর্যাদা রক্ষা করে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে চায় সরকার।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী বলেন, জুলাই পরবর্তীতে যে মব তৈরি করা হয়েছিলো তা আমরা সাপোর্ট করি না।
আমরা জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে থাকবে সবার অংশগ্রহণ।
জামায়াতের সেক্রেটারি সাহেব আলী মীর বলেন, আমরা জুলাই কে লালন এবং ধারন করি,বিরোধী দলের থেকে সব সময় গঠনমূলক সমালোচনা পাবেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জুলাই সময়ে আমরা অনেকাংশেই নীরব ছিলাম আমাদের ও বুকের ভিতরে রক্তক্ষরণ হয়েছে।
আমরা জুলাই চেতনা কে সামনে রেখেই আইনের সঠিক প্রয়োগ করতে চাই।
স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসার ডা.মোজাম্মেল হক বলেন, জুলাই চেতনা ধারণ করে আমরা সততার সহিত নিজের কাজটুকু করলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন জুলাইয়ের ঐক্য ধারণ করে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে।
আলোচনায় সভায় বক্তৃতা প্রদান করেন উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আবু সালেহ শফিক,উপজেলা যুবদলের সদস্য সচিব কাউন্সিলর জালাল আহমেদ,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সুজন, ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ, সদস্য সচিব মারুফ আহমেদ, জুলাই যুদ্ধা পারভেজ ,শাকিলসহ অনেকেই।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, প্রশাসন জনগণের পাশে থেকে জুলাইয়ের স্পিরিট বাস্তবায়নে কাজ করে যাবে। আইনশৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।
আলোচনা সভাশেষে প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরোস্কার বিতরণ করা হয়।
দ.ক.সিআর.২৬