
লজ্জা ও জড়তা ভেঙে, সুস্থ ও সচেতন আগামী গড়ার প্রত্যয়ে! মাসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ধারাবাহিকতায়, সাস্টেইনেবল এমপাওয়ারমেন্ট ফর ইকুইটি অ্যান্ড ডেভেলপমেন্ট (SEED)-এর আয়োজনে এবং আর্থপিডিয়া গ্লোবাল (Earthpedia Global)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উদযাপিত হলো বিশ্ব মাসিক সচেতনতা দিবস ২০২৬।
এই উপলক্ষে গতকাল সোমবার (৩ আগস্ট) প্রজেক্ট জাগরণী ক্যাম্পেইনের আওতায় হবিগঞ্জের চুনারুঘাটের লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ কর্মশালা পরিচালনা করা হয়।
আর্থপিডিয়া গ্লোবাল এর পৃষ্টপোষক সৈয়দা নাজনিন আহমেদ সিলভি জানান, বিদ্যালয়টিতে মূলত লালচান্দ চা বাগানের শ্রমিকদের সন্তানেরা পড়াশোনা করে। চা বাগান অঞ্চলের সুবিধাবঞ্চিত এই কিশোরীদের মাঝে সচেতনতার অভাব ও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সঠিক মাসিক সুরক্ষা সামগ্রীর প্রাপ্যতা অত্যন্ত সীমিত। ছাত্রীদের এই স্বাস্থ্যঝুঁকি দূর করতে ও বিদ্যালয়ে পিরিয়ডকালীন অনুপস্থিতির হার কমাতে খোলামেলা আলোচনার পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আর্থপিডিয়া গ্লোবাল ও SEED-এর যৌথ উদ্যোগে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, তোয়ালে, সাবান, প্রয়োজনীয় ওষুধ এবং অন্তর্বাস (undergarments) প্রদান করা হয়, যা তাদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
দ.ক.সিআর.২৬