বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

এলাকার সংখ্যালঘুদের নিরাপত্তায় জিএম কুটির উদ্যোগ— কালনেত্র 

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির বিএনপি নেতা জিএম কুটি এলাকার হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় এক আলোচনা সভার আয়োজন করেন।

অদ্য বিকাল ৫ ঘটিকায় শুকদেবপুর তেমুনিয়া বাজারের উক্ত আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বসাধারণগণ উপস্থিত ছিলেন।

জনাব জিএম কুটি দেশের চলমান পরিস্থিতে সবাইকে সচেতন থাকার এবং প্রতিবেশী হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও জানমালের নিরাপত্তার প্রতি সুদৃষ্টি রাখার বিশেষ অনুরোধ করেন।

উক্ত আলোচনা সভায়- জনাব জিএম কুটি হাসিনা সরকারের দানবিয় শাসন থেকে দেশ ও দেশের জনগণ মুক্ত হওয়ার আনন্দে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।

পরিশেষে তিনি শুকদেবপুরের পার্শ্ববর্তি গ্রাম গোছাপাড়ার পাল বাড়িতে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রত্যেকটি হিন্দু পরিবারের লোকদের সাথে দেখা করেন এবং সার্বিকভাবে পাশে আছেন বলে তাদের ভরসা দেন তিনি।

আলোচনা সভা শেষে তিনি হিন্দু বাড়িঘরগুলোর নিরাপত্তায় রাতে একটি পাহারাদার টিম নিযুক্ত করেন। যার সকল ব্যয়ভার তিনি বহন করিবেন বলে আশ্বস্থ করেন।

কে/সিআর/২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews