1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের দ্বী-বার্ষিক অধিবেশন ১৬ সেপ্টম্বর  উলামা পরিষদের সীরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা  সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে চাই: সাইফুল ইসলাম বাহুবলে দুই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গাজীপুর ইউনিয়নে আশেকে রাসূলদের মিলনমেলায় জায়গা নাপেয়ে সড়কেও দাঁড়িয়ে অংশ নেন অনেকে জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে? মাদকবিরোধী যুদ্ধের সাফল্য, ব্যর্থতা ও আমাদের দায় সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালন মৌলভীবাজারে বিরতিহীন বাস আটক, চরম যাত্রী ভোগান্তি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

চুনারুঘাটে ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
এফ এম খন্দকার মায়া : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের অভিযানে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পাঁচটায় এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি )তৌফিক আনোয়ার ।সার্বিক সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি টিম।

চুনারুঘাট মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা ও ওজনে কম দেয়ার অপরাধে শ্বশুর বাড়ি মিষ্টি ঘর এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার বাহুবলের তুঙ্গেশরের সমীরণ মোদকের ছেলে উজ্জ্বল মোদকে কে ১৫ হাজার টাকা এবং মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার এ কর্মরত গাজীপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের ইয়াকুত আলীর ছেলে আব্দুল কাদের কে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।এসময়  তাদের প্রতিষ্ঠানের পরিবেশ দ্রুত ঠিক করার বিষয়ে, ওজনে ঠিক দেয়া এবং অন্যান্য বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে পরিবেশ ঠিক না হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়।

এছাড়া জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews