মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জে খেলার মাঠে হালচাষ!

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সবুজ শ্যামল গ্রাম নসরতপুর। খোয়াই নদী বিধৌত গ্রামের অনেক ঐতিহ্য। খোয়াই নদী সংলগ্ন শতবছরের ঐতিহ্যবাহী খেলার মাঠটি ছবির মত সুন্দর। এই মাঠে তিতখাই, মীর্জাপুর ও নসরতপুসহ আশপাশের গ্রামের শিশু ও যুবকরা খেলাধুলা করে।

মাঠ থেকে সৃষ্টি এমরান খেলেছে জেলা দলে। জেলা পর্যায়ের অনেক খেলার আয়োজন করা হয় এই মাঠে। কিছুদিন পূর্বেও এখানে ফুটবলের বড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। খেলা দেখতে সেখানে দর্শকের ঢল নামে। দেশের সেরা খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়রা আসেন এখানে ফুটবল খেলতে।

এই মাঠের উন্নয়নে টিআর কাবিখাসহ সরকারী বরাদ্দও এসেছে। এলাকার বিশিষ্ট লোকজনও সহযোগিতার হাত বাড়িয়েছেন।

বিশ্বকাপ উন্মাদনায় যখন সবাই মত্ত তখন গত শুক্রবার (১৭ জুলাই) সকলের অগোচরে ওই মাঠে ধান রোপনের জন্য ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে। একটি মহল সেখানে ফিতনা সৃষ্টির জন্য মসজিদের আয়ের কথা বলে এমনটা করেছেন বলে জানা গেছে। তবে মাঠ ধ্বংসের প্রতিবাদে সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মাঠ রক্ষায় জেলা প্রশাসন হবিগঞ্জের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।এ ব্যাপারে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন সবাই।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews