1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

নকলমুক্ত শিক্ষায় সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালনেত্র প্রতিবেদন: নকলমুক্ত পরীক্ষা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে মেধাভিত্তিক জাতি গঠনে সরকার আপসহীন অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার মান পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে প্রচলিত ‘অটো পাস’ বা ঢালাও নম্বর দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার একটি সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি দাবি করেন, সম্প্রতি কিছু স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহলের ইন্ধন রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে প্রকৃত শিক্ষার্থী নন।

পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আবহাওয়াজনিত কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যৌক্তিক নম্বর নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

শিক্ষার্থীদের ওপর পুলিশ বলপ্রয়োগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অভিযোগ ‘ডিসইনফরমেশন’ বা অপপ্রচার।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews