রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ হবিগঞ্জে বন্যার্তদের পাশে পুলিশ সুপার, খাদ্যসামগ্রী বিতরণ লাখাইয়ে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা চুনারুঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ইউএনও গালিব চৌধুরী আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও; দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ সৌদিতে অপহরণের পর মুক্তিপণ দিয়ে দেশে ফিরলেন বাহুবলের নবী হোসেন, থানা নেয়নি অভিযোগ  সাতছড়িতে র‍্যাবের চেকপোস্টে ৫৫ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

বাহুবলে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীকে দেখতে গেলেন মুক্তিযোদ্ধা সন্তানরা

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

বাহুবল প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিলেন ভালোবাসা দিয়ে। হবিগঞ্জের বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়ালেন উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানরা।

শনিবার সন্ধ্যায় তারা বাহুবল উপজেলার পূর্ব জয়পুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর নিজ বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন। এসময় তারা তার পাশে বসে মানসিক সাহস জোগান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্প্রতি `কালনেত্র ডট কম` সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে, বাহুবল বাজারে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত পুরাতন হাসপাতালের জায়গা রক্ষা এবং অবৈধ বালু পাচারের প্রতিবাদ করায় একটি মহল বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আলীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

এই সংবাদ প্রকাশের পর বাহুবল উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা ক্ষোভ প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় মুক্তিযোদ্ধা সন্তানরা পূর্ব জয়পুরে ফিরোজ আলীর বাড়িতে যান।

পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা সন্তানরা বলেন, “ফিরোজ চাচা সারাজীবন মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ভাতা, ঘর বরাদ্দ, জাতীয় দিবসের আয়োজন – সবকিছুতেই তিনি স্বচ্ছতার সাথে কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

তারা আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের ঐক্য নষ্ট করার যে চক্রান্ত চলছে তা আমরা হতে দিবো না। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় প্রয়োজনে আমরা রাজপথে নামবো।”

এসময় তারা অসুস্থ মুক্তিযোদ্ধা নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

দ.ক/সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews