1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ  অবশেষে উচ্ছেদ করা হয়েছে দামোদরপুর রাস্তার অবৈধ তোরণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সরফ উদ্দিন চৌধুরী ইকবাল

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা চৌধুুরী বাড়ির কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে এলাকায় আনন্দের বন্যা বইছে এবং সর্বস্তরের মানুষের মাঝে গর্ব ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

বুুধবার (১৭জুুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (রাষ্ট্রপতির আদেশক্রমে) জেতী প্রু জনস্বার্থে তাকে সচিব হিসেবে একটি আদেশজারি করেন।

সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাঁকে এই পদে অধিষ্ঠিত হতে সহায়তা করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নবনিযুক্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। বিশেষ করে পাটশিল্পের ঐতিহ্য রক্ষা ও নতুন বাজার সৃষ্টিতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

এদিকে তাঁর এ অর্জনে হবিগঞ্জসহ পুরো এলাকায় আনন্দের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালের মতো একজন যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হওয়ায় বস্ত্র ও পাট খাত আরও এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল তার পূর্বে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) পদে দায়িত্বরত ছিলেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews