1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল চুনারুঘাটে জনতার হাতে গাঁজাসহ আটক কারবারির পুলিশ আসার আগেই পলায়ন চুনারুঘাটে সাংবাদিক ও জনতার অভিযানে গাঁজা আটক সনদ যাচাই হোক, নিরাপদ হোক মানুষের চিকিৎসা শিশু অধিকার লঙ্ঘন: ঝরে যাচ্ছে শৈশব বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল চুনারুঘাট উপজেলা শাখার কমিটি গঠন চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার নতুন লেখকদের উদ্দেশ্যে তাইজুল ইসলামের ছোটগল্প- বাঁশ হবিগঞ্জের সাবেক ছাত্রলীগ ক্যাডার অনিক এখন মিরপুরের মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক ​

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

 

কালনেত্র প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত হয়েছে “জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প-২০২৬”।

‘সেবা বিজ্ঞান ক্লাব’-এর আয়োজনে এই ক্যাম্পে সহযোগিতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি সহযোগিতায় পাশে ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকাল সোসাইটি।

​দিনভর নানা রোমাঞ্চকর ও শিক্ষণীয় কার্যক্রমে মুখর ছিল পুরো ক্যাম্পাস। ক্যাম্পে অংশ নিয়ে শিক্ষার্থীরা সরাসরি টেলিস্কোপের ব্যবহার দেখেছে এবং এর বিভিন্ন যন্ত্রাংশ কীভাবে কাজ করে তা বিস্তারিতভাবে জেনেছে। সেই সাথে বিশেষ সোলার ফিল্টার ব্যবহার করে নিরাপদ উপায়ে সূর্যের সানস্পট বা সৌরকলঙ্ক পর্যবেক্ষণ করার এক দারুণ অভিজ্ঞতাও হয়েছে তাদের।

আয়োজকরা জানান, ​”এসো বিজ্ঞান চর্চা করি, উন্নয়নের সোপান গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে মহাকাশ বিজ্ঞানকে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews