1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত গাজীপুর ইউপি সচিব কুতুবুল ইসলাম

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক : চুনারুঘাট উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কুতুবুল ইসলাম কর্মস্থলে উপস্থিত না থাকায় অস্থির হয়ে পড়েছে দাপ্তরিক কার্যক্রম। দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়- সোমবার সকাল থেকেই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিড় বাড়তে থাকে। জন্ম নিবন্ধন সংশোধন, ওয়ারিশ কায়েম সনদ, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন জরুরি কাজের জন্য সাধারণ মানুষ ভিড় জমান। কিন্তু প্রশাসনিক কর্মকর্তার কক্ষটি দীর্ঘক্ষণ তালাবদ্ধ বা শূন্য থাকায় কোনো কাজই এগোচ্ছে না। অনেকে গ্রাম থেকে কয়েক মাইল পথ পাড়ি দিয়ে আসলেও দিনশেষে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, “আমরা ছোট একটি কাজের জন্য কয়েকদিন ধরে আসছি। কিন্তু কর্মকর্তা উপস্থিত না থাকায় সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বৃদ্ধ ও নারীদের অনেককে দীর্ঘ সময় বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদের কর্মীরা জানান, প্রশাসনিক কর্মকর্তার অনুপস্থিতির কারণে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র স্বাক্ষরহীন অবস্থায় পড়ে রয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি পরিষদের নিয়মিত কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা কুতুবুল ইসলামের এই অনিয়মিত উপস্থিতির বিষয়ে সেবাগ্রহীতারা উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং জনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে কুতুবুল ইসলাম এর সাথে মোঠুফোনে যোহাযোগ করতে গিয়ে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট