1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং মাধবপুর উপজেলা বিএনপি নেতা অলি উল্লাহর মৃত্যুতে এমপি ফয়সল এর শোক প্রকাশ  হবিগঞ্জের কথিত ক্যানসার গবেষক ডা. সারোওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা  জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক চুনারুঘাটে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড পরিস্থিতি বলে দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা কতটা নাজুক: কালনেত্র নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক; খাদ্য নিরাপত্তা হুমকির মুখে চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মডেলিং শেখানোর নামে প্রতারণা, শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

ডেস্ক রিপোর্ট: মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ‘সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ‘সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় শুক্রবার রাত ৯টার পর তাকে আটক করা হয়। ঘটনাটি দ্রুত ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি করে।

ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, প্রায় আধাঘণ্টার বেশি সময় তাকে সেখানে আটকে রাখা হয়। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন এবং কোনো বক্তব্য দিতে চাননি। পরে এডলফ খান তিন দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন। এরপর তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময়ও সাংবাদিকরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী জানান, সুহাস নামে তাদের এক বড় ভাইয়ের কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে কিস্তিতে মোট ১ লাখ ১০ হাজার টাকা নেন এডলফ খান।

অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর তিনি আর কোনো প্রশিক্ষণ দেননি। দীর্ঘদিন তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেন তারা।

ওই শিক্ষার্থী আরও জানান, শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসার কাছ থেকে নতুন করে টাকা নিতে এলে তাকে আটক করা হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তারা তাকে আটক করে টাকা আদায়ের চেষ্টা করেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews