Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সংগঠন সংবাদ

তোহফা’র উদ্যোগে চলছে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ

By কালনেত্র
মার্চ ৩, ২০২৬ 2 Min Read
০

 

নাজমুল ইসলাম হৃদয়ঃ পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “তোহফা- For Mankind”। সংগঠনটির সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৩ মার্চ) কর্মসূচির ১৩তম দিনে বাহুবল উপজেলার মিরপুর বাজারের ছনঘর রেস্টুরেন্ট থেকে সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় দিনমজুর, রিকশাচালক, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার ও সাহরির প্যাকেট তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সংগঠন সূত্রে জানা যায়, রমজান মাসের প্রথম দিন থেকে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে। মানবতার চেতনায় ঔদ্ধত্য ধর্মীয় মানবিক সামাজিক ও অরাজনৈতিক সংঘ “তোহফা ফর ম্যানকাইন্ড ” এর উদ্যোগে মাসব্যাপী ও দেশব্যাপী পবিত্র রামাদ্বান কারীমকে কেন্দ্র করে বরকতময় সাহরী ও ইফতারের বর্ণাঢ্য আয়োজন শুরু হয় রামদ্বান মাসের প্রথম দিন হতে। চট্টগ্রামে মূল কেন্দ্র হলেও দেশজুড়ে রয়েছে এর আদর্শ আলো। এই ধারাবাহিকতায় সিলেট শাখাও নেই পিছিয়ে। হবিগঞ্জ বাহুবল মিরপুরে আয়োজন হয় প্রতি রাতের বরকতময় সাহরী এবং পথচারীদের জন্য বাহারি ইফতার। নিঃস্ব মানুষদের দেখা যেখানে মিলে সেখানে পৌঁছে ‘তোহফা পরিবার ‘। কেউ এসে নিয়ে যান আবার কারো ঘরে তোহফার সদসবৃন্দ নিজেই সেহরি ও ইফতার নিয়ে উপস্থিত হোন। দিবানিশির এই শ্রম একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি ও মানুষের মনুষ্যত্ব জাগরণে। রঙিন পৃথিবীর একপিঠ যেখানে মাসব্যাপী কেনাকাটায় দিন পার করছেন সেখানে তোহফা পরিবার প্রাচুর্যের আবাহাওয়ায় অদৃশ্য এক জগৎ ভ্রমণে ব্যস্ত। হবিগঞ্জে বাহুবল ছাড়াও শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও আশপাশের এলাকায় নিয়মিতভাবে ইফতার ও সেহরি বিতরণ করা হচ্ছে। বিশেষ করে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ও নতুন ব্রিজ এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রতিদিনের ইফতার প্যাকেটে খেজুর, মুড়ি/ছোলা, ফল ও পানি বা শরবত দেওয়া হচ্ছে। এছাড়া সাহরির প্যাকেটে ভাত বা রুটি, ডাল-সবজি ও ডিমসহ পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

তোহফা সংগঠনের সদস্যরা বলেন, রমজানের অন্যতম আমল দান-সদকা করা, গরীব দুঃখী অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু এখন সমাজের অনেকেই ব্যস্ত অনেক রকম বাজার সদাই করা নিয়ে, কেউ ইফতার পার্টি করা নিয়ে। রোজা ফরজ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, এ কল্যাণ তখনই অর্জিত হবে যখন রোজাদার দুস্থ-অসহায় মানুষের প্রতি দানের হাত প্রসারিত করবে। কিন্তু কয় জনে দান সদকা করছেন। আমরা চেষ্টা করেছি সবার সহযোগীতায় কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। পথচারীদের জন্য যে সেহরী ও ইফতারের আয়োজন চলমান আছে। সকলের সহযোগিতায় আমরা আশা করছি আমাদের এই কার্যক্রম রমজান মাস ব্যাপি চলমান থাকবে।প্রত্যেকে যদি সামাজিক দায়বদ্ধতা থেকে এই সব অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে এসে দাড়াই তাহলে আগামীতেও এই মানুষ গুলোর মুখে হাসি অব্যাহত থাকবে। হারামের কোটি নয়, হালালের এক টাকা চাই। শান্তনা নয়, শান্তি চাই। অসহায়ের আর্তনাদে, দুখীর বেদনায়, মার্জিত জাতি গঠনে, সুশিক্ষার অনুপ্রেরণায়। তোহফা হোক মানুষের জন্য। তোহফা হোক ভালোবাসার প্রতীক।

তোহফা- For Mankind সিলেট বিভাগীয় শাখার এ আয়োজন বাস্তবায়নে পাভেল মিয়া, অলিউর রহমান এমরান, লিটন মিয়া, সাব্বির মিয়া, সালমান মিয়া, ফাহিম আহমেদ, সোহান মিয়া ও মহসিন মিয়াসহ অন্যান্য সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

দ.ক.সিআর.২৬

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

আসন্ন চুনারুঘাট উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক লিপু

Next

বাহুবলে করাঙ্গী নদী থেকে মরা খাল: দখল ইস্যুতে নীরব প্রশাসন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র