1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের লোকনাথ বাবার উৎসবে অংশগ্রহণ ও পরিদর্শন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর  চুনারুঘাটে প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট প্রতিবন্ধী তরুণী রুমি ধর্ষণ মামলার আসামী কাউসারকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়াল; ঘুষ নয়, অধিকার চাই- দালালি নয়, স্বচ্ছতা চাই চুনারুঘাট থেকে হার্ভার্ড, দীপ্তিতা দাশের অনন্য অর্জন  চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুভ জন্মাষ্টমী আজ | কালনেত্র চুনারুঘাটে হিফজুল কোরআন ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজাহীন লাখাইয়ের জমিদার রাসবিহারী সাহার বাড়ি ও বিস্মৃতি

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের একপাশে প্রকৃতিঘেরা পরিবেশে অবস্থিত। গ্রামবাংলার মাঝে এরকম একটা জমিদারবাড়ি সত্যিই দারুণ। বিশেষ করে এ জমিদারবাড়িটির প্রবেশ তোরণ, মূল বাড়ি, পুজো ঘর, পুকুরঘাট দেখলেই যেকোনো দর্শনার্থীর চোখ জুড়িয়ে যাবে। এবং বাড়িটির নকশা, শৈল্পিক কারুকাজ এবং শানবাঁধানো ঘাটের আদল দেখলেই মুহূর্তের মধ্যেই আপনার মন চলে যাবে সেই জমিদারির সময়কালে।

মোড়াকরি গ্রামের পূর্বদিকে অবস্থিত জমিদারবাড়িটি। নির্মাণ করেন প্রায় ১৫০ বছর আগে। রাসবিহারী সাহার তৈরি বাড়িটি। এই জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য প্রথম ফটক রয়েছে। ভিতরে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু পুরাতন অট্টালিকা বা প্রাসাদ রয়েছে। মূল প্রবেশদ্বার বা প্রবেশ তোরণের বাহিরে রয়েছে। পাকা সিঁড়ি দিয়ে নেমে যেখানে জমিদার পরিবারের সদস্যরা পুকুরে গোসল করতেন। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে পানি পান করার জন্য কুয়া বা পুকুর ব্যবহার করতেন।
বর্তমান আধুনিকযোগে এইসব কথা যেন রূপকথার গল্পের মতো মনে হয়।

রাসবিহারী সাহা এবং লোকনাথ রায় জমিদার ছিলেন ঠিকই, কিন্তু এখন দেখলে মনে হবে রাজাবিহীন এক রাজ প্রাসাদ। আপনারা গিয়ে এক নজর দেখে আসতে পারেন। তবে বিশেষ করে বাড়িটি আজ সংস্কারের অভাবে দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে। তবে যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্ন অধিদপ্তর এর দায়িত্ব নেয়, তাহলে হয়তো এই পুরোনো রাজবাড়িটি কিছুটা আগের রূপ ফিরে পাবে এবং সৌন্দর্যে ও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। যদিও বাড়িটিতে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে জমিদারবাড়ির উদ্দেশে আসলে আরও কিছু দেখতে পারবেন। যেমন- বাগানবাড়ি, বলভদ্র সেতু।

তথ্য: প্রতিদিনের বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews