1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে তৈরি করা গোপন কক্ষে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর থানাধীন বেবি স্ট্যান্ড সড়ক, শ্মশানঘাট সড়ক, ব্যাক রোড এবং বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তা সহ আশপাশের এলাকার বেশ কিছু রেস্টুরেন্টে ব্যবসার নামে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এসব দোকানে ক্যাবিন বা গোপন কক্ষ বানিয়ে অপসংস্কৃতি ও অশ্লীলতা প্রসারের বিষয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ওইসব এলাকার চিহ্নিত রেস্টুরেন্টগুলোতে অতর্কিত অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টের গোপন কক্ষগুলো তল্লাশি করে এবং অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, খাবারের দোকানের নামে ছোট ছোট গোপন রুম তৈরি করে অনৈতিক পরিবেশ গড়ে তোলা কোনোভাবেই বরদাশত করা হবে না। রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews