রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ১০৩ সরকারি স্কুলে শূন্য বৃত্তি: শিক্ষার মান নিয়ে প্রশ্ন, প্রাথমিক শিক্ষা অফিসের নজরদারি কোথায়? বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের বিরোদ্ধে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখলের অভিযোগ বানিয়াচংয়ে দোয়াখানী সড়কে ভাঙন : সংস্কারের দাবি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বাল্লা সীমান্তে ভারতীয় মদসহ দুই চোরাকারবারি আটক, সিএনজি জব্দ মাদকমুক্ত হবিগঞ্জ গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা কোটি টাকার সেতু, বেহাল সংযোগ সড়ক, দুর্ঘটনার শঙ্কায় চুনারুঘাটবাসী বছরের জঞ্ঝাল ঘোচাতে কিছুটা সময় লাগবে- হুইপ জি কে গউছ অবৈধ ড্রেজার মেশিন দ্বারা খোয়াই নদীর বালু উত্তোলন করায় সরঞ্জাম জব্দ বন্যাদূর্গত ৩০০ পরিবারকে রেডক্রিসেন্ট সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

কোটি টাকার সেতু, বেহাল সংযোগ সড়ক, দুর্ঘটনার শঙ্কায় চুনারুঘাটবাসী

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

মোহাম্মদ খালিদ হাসান: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ০৬নং চুনারুঘাট ইউপি ঘরগাঁও গ্রাম কাজিরখিল বাজার সংলগ্ন খোয়াই নদীর ওপর নির্মিত সেতুটি ভালো অবস্থায় থাকলেও, সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো: ফয়সল আহমেদের সহযোগিতায় নির্মিত সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করেছে। সেতুটি এখনো ব্যবহার উপযোগী রয়েছে। তবে সেতু নির্মাণের পর তৈরি করা সংযোগ সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, গর্ত ও অসমান অংশ তৈরি হয়েছে, যা চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সরেজমিনে দেখা যায়, সেতুতে ওঠা-নামার অংশ অত্যন্ত খাড়া হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণে রাখতে চালকদের হিমশিম খেতে হয়। একই সময়ে দুটি যানবাহনের নিরাপদে চলাচলও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ছোট যানবাহনের চালকদের জন্য ঝুঁকি আরও বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেকেই আহত হয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার সচেতন নাগরিকরা বলেন, “সেতুটি ভালো অবস্থায় রয়েছে, কিন্তু সংযোগ সড়কের অবস্থা এতটাই খারাপ যে এটি এখন সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসীর দাবি, সেতুর দুই পাশের সংযোগ সড়ক দ্রুত সংস্কার, খাড়া অংশ সমতলকরণ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নেওয়া উচিত। তাদের মতে, একটি ভালো সেতুর পূর্ণ সুফল তখনই পাওয়া সম্ভব, যখন এর সংযোগ সড়কও নিরাপদ, টেকসই ও মানসম্মত হবে।

স্থানীয়রা জনস্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দ.ক/কে.এইচ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews