রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, সুস্থ জীবনধারার ওপর গুরুত্বারোপ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে দিনভর অভিযান চুনারুঘাটে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, থানায় মামলা শ্রমিক কল্যাণে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ চা বাগানের সম্মাননা পেয়েছে মির্জাপুর চা বাগান চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে চলছে পরিক্ষামূলক কাজ  বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত বানািয়াচংয়ে র‍্যাব এর অভিযানে ‘জীবন মিয়া হত্যা মামলা’র ৯ আসামি গ্রেফতার মাদক প্রতিরোধে চুনারুঘাটে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত গণমাধ্যমের কাজ গণমাধ্যমই করুক | মতামত  বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: মেশিন ধ্বংস ও অর্থদণ্ড

বালুচরের আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

আশরাফুল ইসলাম সিলেট : সিলেট নগরীর বালুচরে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে পরিচালিত আলোকিত পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর সহযোগিতায় এ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেট-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বালুচর আলোকিত পাঠশালায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত পাঠশালার প্রধান শিক্ষক কাজি সাবিলা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভলান্টিয়ার রেসপন্স টিম সিলেটের অ্যাডমিন মুক্তার হোসেন মান্না, যুক সংগঠক সাংবাদিক আশরাফুল ইসলাম, সেইফটি সোসাল অরগানাইজেশান এর দায়িত্বশীল মুহিবুর রহমান সোয়েব ও আখলাকুর রহমান তুহিন।

এসময় যুব সংগঠক আশরাফুল বলেন, স্বেচ্ছাসেবকদের পরিচালনায় এই পাঠশালায় শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা। ইনসাফ ভিত্তিক সমাজ কল্যাণ রাষ্ট্র গঠনে আগামীর প্রজন্মকে লেখা পড়ায় বেশি মনযোগী হতে হবে। যারা পড়াশোনা করতে আগ্রহী কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না, তাদের নিয়েই এই আলোকিত পাঠশালা গড়ে তুলা হয়েছে। আমাদের প্রত্যকের নিজেদের সাধ্যের আলোকে সহযোগিতা করা প্রয়োজন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews