1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাইয়ে প্রশাসনের ঝটিকা অভিযান: জব্দ মেলু মিয়ার ২ ট্রলি আহম্মদাবাদে বিএনপি নেতা সাব্বির চৌধুরীর আন্তরিকতায় ভোটারদের মধ্যে সাড়া ধানের শীষের সমর্থনে আহম্মদাবাদে বিএনপি’র ব্যাপক নির্বাচনী প্রচারণা আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন আশরাফুল বারী নোমান রেমা–কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধ কাঠ পাচারকালে ট্রাকসহ দুইজন আটক বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ও তার ছেলেকে শোকজ চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: মাহফুজ আনাম

শেরপুরে ২০০ বছরের প্রাচীন রংমহলে আধুনিক লাইব্রেরি উদ্বোধন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

জসিম মিয়া, শেরপুর সরকারি কলেজ: শেরপুরে কৃষি শিক্ষার প্রসারে ঐতিহ্য ও আধুনিকতার মিলনে এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক ‘রংমহল’ ভবনে নতুনভাবে স্থাপন করা হয়েছে একটি সুসজ্জিত আধুনিক লাইব্রেরি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ফিতা কেটে লাইব্রেরিটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়। গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে এই লাইব্রেরিটি একটি শক্তিশালী তথ্যভিত্তিক আধার হিসেবে কাজ করবে।” তিনি প্রশিক্ষণার্থীদের আরও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান, যাতে তারা ভবিষ্যতে জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। তারা মনে করেন, ২০০ বছরের প্রাচীন এই ভবনে লাইব্রেরি স্থাপনের ফলে শিক্ষার্থীরা ইতিহাসের ছোঁয়া অনুভব করার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রাচীন রংমহলে বসে আধুনিক কৃষি বিজ্ঞানের পাঠ নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট