1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে বনফুল ফুডসকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং লক্ষ্য অর্জনে উৎসাহিত করেন সালেহ আখঞ্জি শায়েস্তাগঞ্জে যৌথ অভিযানে অবৈধ দোকান পাঠ উচ্ছেদ রাজার বাজার এলাকায় মাদক বিস্তার, হস্তক্ষেপের আহ্বান কর্মকর্তাদের আদর্শই রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের মূল ভিত্তি নবীগ‌ঞ্জের ৪‌টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের কিশোরী‌দের জন্য স্বাস্থ্য কর্ণার নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার নেপালকে হারিয়ে টানা ৩য় বার ফাইনালে বাংলাদেশ হবিগঞ্জে ব্রাজিল- আর্জেন্টিনা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

হবিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ হলেও শোকদিবস থাকায় ছিলনা প্রচারণা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক : ২০২৬ সালের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নতুন বইয়ের আনন্দে মেতে উঠেছে হবিগঞ্জের শিক্ষার্থীরা। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় ছিলনা কোনো প্রচার প্রচারণা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী ও দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ উৎসব।

সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করে শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। অভিভাবকরাও সন্তানের সঙ্গে এসে এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যসহ গণমাধ্যমের ব্যক্তিবর্গ।

শিক্ষকরা জানান, সময়মতো বই পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসের পাঠ কার্যক্রমে দ্রুত যুক্ত হতে পারবে। এতে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন বই পেয়ে সন্তানেরা আরও মনোযোগী হবে পড়াশোনায়। শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আরও এগিয়ে যাবে।

নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্টানগুলোতে এনে দিয়েছে আনন্দ, আশাবাদ আর উজ্জ্বল ভবিষ্যতের বার্তা।

নতুন বইয়ের পাতায় পাতায় জ্ঞান আর নতুন স্বপ্ন নিয়ে হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য নতুন বছর যেন শুরু হলো আশার আলো নিয়ে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট