1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় মিহাদ এর ট্যালেন্টপুল গ্রেড অর্জন 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বাহুবল উপজেলায় খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১২তম বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দ্বিতীয় শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুল গ্রেড অর্জন করেছে বাহুবলের মেধাবী শিক্ষার্থী জিহাদুর রহমান মিহাদ।

জানা যায়, জিহাদুর রহমান মিহাদ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে ও মিরপুর সানসাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী। বৃত্তি পরীক্ষায় তার রোল নম্বর ০২-৫৩৪৪। তার এই সাফল্যে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো এলাকায় আনন্দের ছোঁয়া লেগেছে।

খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা ও ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

মিহাদের এ কৃতিত্বে তার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্ট প্রতিবছর নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এর মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews