1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

হবিগঞ্জ শিল্পী সমাজের গান ও কবিতা প্রতিযোগীতায় বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ শিল্পী সমাজের আয়োজনে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, কবি ও তরুণ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়। দর্শক-শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।

এই বিষয়ে গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “মহান বিজয় দিবস শুধু একটি দিবস নয়, এটি আমাদের আত্মপরিচয় ও স্বাধীনতার গৌরবময় ইতিহাসের প্রতীক। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবে এবং দেশপ্রেমে আরও দৃঢ় করে তোলবে। হবিগঞ্জ শিল্পী সমাজকে এমন সময়োপযোগী ও অর্থবহ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও জানান, শিল্প-সংস্কৃতির ধারাবাহিক চর্চার মাধ্যমেই একটি জাতির ইতিহাস, চেতনা ও মূল্যবোধ টিকে থাকে। ভবিষ্যতেও বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলোতে এধরনের আয়োজন অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews