বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান ব্রাইট একাডেমির উদ্যোগে শিক্ষাবৃত্তি কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) মহসিন শপিং সেন্টারস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্রাইট শিক্ষাবৃত্তির আহবায়ক সম্রাট সূত্রধর এর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুদ্দিন খান পারভেজ, সৈয়দ নজরুল ইসলাম, সালাউদ্দিন টিটু, ফয়সল রহমান, মশিউর রহমান, ইকবার হোসেন, হাজবী সাঈদ চৌধুরী ও মো. লুৎফুর রহমান প্রমুখ।

শিক্ষাবৃত্তিতে তিনটি বিভাগে অংশগ্রহণের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর এর মধ্যে টাউন হল রোডস্থ ব্রাইট একাডেমির অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তী ধাপে ১৩ ডিসেম্বর (শনিবার) বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, “ব্রাইট একাডেমির এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা সৃষ্টি করবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews