বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটের কৃতি সন্তান অধ্যাপক ফারুক শাবিপ্রবির ডিন নিযুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে স্কুল অব লাইফ সায়েন্সের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের বর্তমান ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২৮ (৫) ও ২৮ (৬) ধারার আলোকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া বলেন, ❝আজ থেকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সবার আন্তরিক সহযোগিতায় যথাযথভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি❞

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews