বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় ফলাফল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদন: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

এই কলেজে পাসের হার ৭৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের দুইজন শিক্ষার্থী।

এ বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ১৬৩ জন।

এ কলেজের শিক্ষার্থীরা শুধু উপজেলাতেই নয় পুরো জেলায়ও সেরাদের কাতারে স্থান করে নিয়েছেন। পাসের হারের দিক থেকে হবিগঞ্জ জেলায় বৃন্দাবন কলেজের পর পরই রয়েছে জহুর চান বিবি মহিলা কলেজের অবস্থান। বৃন্দাবন কলেজের পাসের হার ৭৮ দশমিক ৬৫ এবং জহুর চান বিবি মহিলা কলেজের পাসের হার ৭৬ দশমিক ১৭। সিলেট শিক্ষাবোর্ডের পাসের হার ৫১ দশমিক ৮৬।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews