1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী প্রকৃতির ভাষা ক্যামেরায় ধরছেন যিনি মাধবপুরে ১৬ পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে সাবেক মেয়রের মতবিনিময় চুনারুঘাটে ওসি সাইফুলের নেতৃত্বে সাঁড়াশি অভিযান: ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেপ্তার ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি বানিয়াচংয়ের মাদ্রাসাছাত্র জিহাদ কথিত মাও আফজল হোসেন আশিকীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ, চুনারুঘাটে সংবাদ সম্মেলন মধ্যবিত্ত কি নতুন দরিদ্র? চুনারুঘাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে ওসি সাইফুলের নেতৃত্বে সাঁড়াশি অভিযান: ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের সরাসরি নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়।

পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর হয়েছে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “চুনারুঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধী কিংবা কোনো মামলার আসামি যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বদরগাজী বাজার এলাকা থেকে ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। চুনারুঘাটে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews