1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রবাসী পিতার আদুরে কন্যা রানিছার সাফল্যে পরিবারের উচ্ছাস শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল মাদ্রাসা সুপারের মরদেহ ‎বাহুবল স্ট্যান্ড দখল নিয়ে সিএনজি টমটম চালকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০ ‎ লালচান্দ চা বাগান উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল বৃত্তি মেধার স্বীকৃতি : বানিয়াচংয়ে ৩২২ শিক্ষার্থীকে পুরস্কৃত করলো কিন্ডারগার্টেন এসোসিয়েশন শব্দকথা শরৎ উৎসব ২০২৬-এ ঋতুবৈচিত্র্যের সঙ্গে শেকড়ের সংস্কৃতির পরিচয় ঘটানোর আহ্বান চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতার শিক্ষা, ঘরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ

শ্রীমঙ্গলে বিপুল ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের ভাগলপুর বায়তুল সালাম জামে মসজিদের সামনে পাকা রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই তামিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. রুহেল মিয়া (২৯) ও মাসুম আহমেদ (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রুহেল মিয়া মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকার মৃত রকিম মিয়ার ছেলে এবং মাসুম আহমেদ একই থানার করিমপুর এলাকার মো. আলফু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর রুহেল মিয়ার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মৌলভীবাজার-থ-১২-৩০৮০ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজিসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews