1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুনারুঘাটে নজরুলের জীবন-সাহিত্য ও দর্শন নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ফুলমিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চুনারুঘাটে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি দিবসে শায়েস্তাগঞ্জে মানববন্ধন তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার নতুন কমিটি গঠন  হবিগঞ্জ সদর হাসপাতাল: হাম ওয়ার্ডে ২০ বেডে ৭৫ শিশু! উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পুরুষশূন্য বাড়িতে হামলা ও লুটপাট, আহত ১  চুনারুঘাট পৌর শহরে যানজট নিরসনে মোবাইল কো্ট পরিচালনা, জরিমানা আদায়

হবিগঞ্জে ৫৫ বিজিবি’র অভিযানে উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী আটক

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক করেছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৬.৩০ মিনিটে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে, সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি টহলদল সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪), পিতা-সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাস, গ্রাম-সাচাইল, ডাকঘর-তাড়াইল, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ।কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত এবং বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

আটক ব্যক্তির নিকট থেকে ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২,১৮৫ টাকা, তার নামে ০২টি এনআইডি কার্ড, ০৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews