1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক

৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা

আল-আমিন সাঈফী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করা ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

গত ১২ আগস্ট হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে ওসমান গনি মোহাম্মদকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে ওসমানের অসাধারণ সাফল্যের কথা জানতে পেরে জেলা প্রশাসক উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশাহিদ মজুমদারকে তাঁর সঙ্গে দেখা করার জন্য বলেন।

এরই ধারাবাহিকতায় আজ জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে ওসমান গনি মোহাম্মদের শিক্ষক হাফেজ সাইফুর রহমান এবং বিশিষ্ট সামাজিক কর্মী আল-আমিন সাঈফীর উপস্থিতিতে ক্ষুদে হাফেজ ওসমান গনি মোহাম্মদকে নগদ অর্থ সহায়তা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

এ সময় হাফেজ সাইফুর রহমান বলেন, ওসমান গনি মোহাম্মদের এই অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং জেলা পর্যায় থেকে সম্মাননার ব্যবস্থা করার ক্ষেত্রে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ উদ্যোগের জন্য তিনি উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মাত্র ৬ মাস ১৩ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে ওসমান গনি মোহাম্মদ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তার এই অনন্য সাফল্যকে উৎসাহিত করতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews