1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত চেয়ারম্যান না থাকায় স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম

আব্দুর রাজ্জাক রাজু 
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য শাম্মী আক্তার-এর একমাত্র ছোট ভাই সাইফুল ইসলাম। প্রথম দিনেই তাঁর এই গণসংযোগে সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে স্থানীয় আমুরোড বাজার ও আমু চা বাগানে এই গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল থেকেই আমুরোড বাজার ও এর আশপাশের এলাকা লোকারণ্যে পরিণত হয়। শত শত স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে সাইফুল ইসলাম আমুরোড বাজার ও আমু চা বাগানে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি আহম্মদাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “আহম্মদাবাদ ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এলাকায় ন্যায় বিচার, সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে চাই এবং যুব সমাজ কে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সমর্থকরা উপস্থিত ছিলেন। সাইফুল ইসলামের এই আনুষ্ঠানিকভাবে জনসংযোগে আত্মপ্রকাশ স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য সাইফুল ইসলাম আহম্মদাবাদ ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (যিনি বিগত ত্রিশ বছর চেয়ারম্যান ছিলেন) মরহুম আলহাজ্ব আবুল হাশিম এর দৌহিত্র ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের একমাত্র ছেলে।তার বোন শাম্মী আক্তার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিএনপির অগ্নিকন্যা খ্যাত রাজপথের লড়াকু সৈনিক যিনি ২য় বারের মত মহান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করছেন।

ইতিমধ্যেই ৫০ কোটি টাকার বরাদ্দ পেয়ে আহম্মদাবাদ ইউনিয়ন সহ উনার এলাকায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা করেছেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews