1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট সীমান্তে চোরাকারবারিদের গুলিতে সোহাগ নিহত হবিগঞ্জে বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু জিপিএ-৫ পেয়েছে সাবিহা: চুনারুঘাট আইডিয়াল স্কুলের বিশেষ কেয়ারিং এ সন্তুষ্ট অভিভাবক  চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে আইডিয়াল স্কুলের রিয়া, বড় অর্জন ১১৫৪ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুনারঘাট শাখার নবনির্বাচিত আহ্বায়ক দেবাশীষ দাস শিবুকে কালনেত্র এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে চুনারুঘাটের ৬ শিক্ষার্থী চুনারুঘাট পৌরসভার প্রধান সড়কের বেহাল অবস্থা  আমুরোড বাজারের দায়িত্বে চরম অবহেলা; নেই কমিটি নেই উন্নয়ন মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

হবিগঞ্জে বিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোমিন বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করে। শেষবারের মতো সহপাঠীকে দেখতে সেখানে ছুটে আসে তারা।

হবিগঞ্জ সদর থানার এসআই শাওন আহমেদ রিজাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews