1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে চেক মামলায় ভিখারি গ্রেফতার; নেপথ্যে দালাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট পৌর শাখার নতুন কমিটি গঠন মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সারের ডিলার বাতিলের দাবীতে মানববন্ধন। হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপে ৫৫ বিজিবির নিরাপত্তাবলয়  দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হবিগঞ্জের কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তকে বদলি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে আহম্মদাবাদ ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণ চুনারুঘাট উপজেলা প্রশাসনের পূজার বরাদ্দ ও শাড়ি বিতরণ

চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাত দলের হামলা ও মারধরের শিকার হয়ে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ের শ্রীবাউর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪/৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌতম দেবনাথের বাড়িতে হানা দেয়। রাত তিনটা থেকে ৪টার মধ্যে ডাকাতরা বসতঘরের গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এরপর প্রতিটি কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই সজল পাল জানান, ডাকাতির ঘটনাটি তদন্ত করে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews