1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্রকে ছু/রি/কা/ঘা/ত হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকৃতির আয়নায় আত্মপরিচয়, ভালোবাসা ও বাংলাদেশের অনন্ত সৌন্দর্য আজমিরীগঞ্জে নেশাগ্রস্থ পুত্রের হাতে ক্যান্সার আক্রান্ত পিতা খুন ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাজারে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহৃত হাফেজ আব্দুল বাছির উদ্ধার ঘুষকাণ্ডে চুনারুঘাট থানার এএসআই অতনু বণিক ক্লোজড নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী

মাধবপুরে গ্যাস লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল, সংস্কারে নেই উদ্যোগ! ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা ‎

‎সোহাগ মিয়া, মাধবপুর 
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কে জালালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য রাস্তা খুঁড়ে কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকরা।

‎
‎সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। বৃষ্টির দিনে গর্তে পানি জমে যাওয়ায় রাস্তার ভাঙন বোঝা কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
‎
‎সরেজমিনে দেখা যায়, মানিকপুর গ্যাসফিল্ড বাজারের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সড়কটির পাশেই রয়েছে রেলপথ। ব্যস্ত এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, গ্যাসের লাইন বসানোর কাজ শেষ হলেও জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের মতো করে দেয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়ছে।
‎
‎
‎ভাঙাচোরা সড়কের কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পরিদর্শন করে গর্ত ও ফাটল সংস্কারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো উন্নয়নকাজের জন্য রাস্তা কাটার পর কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক যথাযথভাবে সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
‎
‎জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
‎
‎জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews