1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে?

সনি-সোহা এন্টারপ্রাইজকে ৩০ দিনের জন্য ছাতক নৌবন্দরের ইজারা প্রদান  ‎

‎সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সিলেট আঞ্চলিক দপ্তরের নিয়ন্ত্রণাধীন ছাতক নদীবন্দর এলাকার একটি ঘাট/পন্টেজ ৩০ দিনের জন্য সাময়িক ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

‎
‎বিআইডব্লিউটিএ’র সিলেট আঞ্চলিক দপ্তর থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটির তারিখ ১২ আগস্ট ২০২৬। এতে ছাতক নদীবন্দর এলাকার নৌ-যান/জাহাজের এলএসসি এবং বার্জিং চার্জ আদায় কেন্দ্রের ঘাট/পন্টেজটি ১৬ আগস্ট ২০২৬ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৩০ দিনের জন্য ইজারা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
‎
‎চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ঘাট/পন্টেজটি ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় ইজারা দেওয়া সম্ভব না হওয়ায় এবং কর্তৃপক্ষের রাজস্ব আয় সমুন্নত রাখার স্বার্থে সাময়িকভাবে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎বিআইডব্লিউটিএ’র চিঠি অনুযায়ী, বিষয়টি একটি মামলার সঙ্গে সম্পৃক্ত। ঢাকার মানি মোকদ্দমা নং-১৮/২০২৬ এবং মহামান্য হাইকোর্টে দায়েরকৃত সিভিল রিভিশন নং-২৫৪০/২০২৬-এর কারণে সংশ্লিষ্ট ঘাট/পন্টেজের উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় ইজারা প্রদান সম্ভব হয়নি। মামলায় সনি সোহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চন্দন তালুকদারের নামও উল্লেখ রয়েছে। তাই তাকে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে।
‎
‎চিঠিতে আরও উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের বিধি অনুযায়ী ইজারা প্রদানের পদ্ধতির ৩৩(ক) ও (গ) নম্বর অনুচ্ছেদ অনুসরণ করে ঘাট/পন্টেজটির সাময়িক ইজারার মেয়াদ বৃদ্ধির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
‎
‎নথিতে ৩০ দিনের ইজারামূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। নির্ধারিত মেয়াদে ঘাট/পন্টেজটি পরিচালনার জন্য ইজারাদারের ওপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে।
‎
‎শর্ত অনুযায়ী, ইজারাদারকে কর্তৃপক্ষের অনুমোদিত হারের চেয়ে বেশি আদায় করা যাবে না এবং নির্ধারিত নিয়মে ইজারামূল্য পরিশোধ করতে হবে। পাশাপাশি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঘাট/পন্টেজ এলাকায় কোনো ধরনের নতুন স্থাপনা বা পরিবর্তন করা যাবে না। অন্য কোনো শর্ত লঙ্ঘন হলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
‎
‎মামলাজনিত জটিলতার কারণে দীর্ঘমেয়াদি ইজারা প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় আপাতত ৩০ দিনের এই সাময়িক ইজারা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র নথিতে প্রতীয়মান হয়।
‎
‎এব্যাপারে সনি সোহা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী চন্দন তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে বলেন আমি মামলার রায় পেয়েছি, আজ রাত ১২.০০ ঘটিকার পর থেকে আমি ছাতক নৌবন্দরের দায়িত্ব নিয়ে রিয়েলিটি আদায় করবো।

দ.ক/এস.ওয়াই.এল 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews