1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট টিসিবির কার্ড পাবেন যারা, মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা বিক্রি শুধু দেহ হয় না, অর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয়!  চুনারুঘাটে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চাঁদার দাবিতে বালুমহাল অচল! ১৫ দিনে ৩০ লাখ ক্ষতি: ইউএনওর কাছে অভিযোগ চুনারুঘাটে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত বানিয়াচংয়ে ১১ দিনেও নীড়ে ফেরেনি নিখোঁজ শিক্ষার্থী মীম, স্বজনরা উদ্বিগ্ন কাগজে কলমে লেখা জনসেবার বাস্তবচিত্র কি সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে?

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মানিক সরকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ৪ নং আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চুনারুঘাট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পাকুড়িয়ার বটতলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিক সরকারকে ৪ নম্বর আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালায়। পরে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান , গ্রেপ্তার মানিক সরকারকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews