1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

চুনারুঘাটে যুবককে কুপিয়ে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে জমি বিবাদে রামদার আঘাতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার ৮ নং সাঁটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। শুক্রবার (৭ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহাগ মিয়া ও তার পরিবারের সাথে চাচা খলিল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। এরই জের ধরে খলিল ও তার ছেলেরা সোহাগ তার পরিবারকে নিঃস্ব করার জন্য চক্রান্ত শুরু করে। রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়াসহ বেশ কয়েকজন লোক সোহাগকে পথরোধ করে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। সোহাগের শরীর ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হত্যাকারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews