1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ক্ষমতার পালাবদল ও প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি: শিক্ষাব্যবস্থা ও সমাজের নীরব সংকট- মোঃ রোকনুজ্জামান শরীফ নিজ অর্থে রাস্তা উন্নয়নে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী কায়সার ফকির শায়েস্তাগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমাণ অভিযান ও জরিমানা চুনারুঘাটের ঘনশ্যামপুর থেকে গাঁজা সহ তিন মাদক কারবারি আটক, পিকআপ জব্দ বানিয়াচংয়ে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা লিটনসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ চুনারুঘাটে নারী কেলেঙ্কারির ঘটনায় জামাত নেতা সাজল বহিষ্কার তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চুনারুঘাটে জুলাই দিবস প্রতিযোগিতায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের জয় ও নিলয়ের অর্জন আসামপাড়া বাজারে রাস্তায় জমে থাকা পানিতে ক্রেতা ও ব্যবসায়িদের চরম ভোগান্তি

তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল আমিন সাঈফ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চুনারুঘাট পৌরসভার পশ্চিম বড়াইল রোডস্থ তাজুল উলুম ইসলামিয়া মডেল মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি লুৎফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস, শামছুল উলুম মাদ্রাসা চুনারুঘাট। মুফতি রিফাত খাঁন আল মাদানী প্রিন্সিপাল- জামিয়াতুল কুরআন, মুগদা, ঢাকা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সিলেটের বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা আব্দুল মান্নান রাব্বানী। এছাড়া নিয়মিত নাশীদ শিল্পী ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা আল-আমিন সাঈফী নাশীদ পরিবেশন ও ধর্মীয় আলোচনা করেন।

অনুষ্ঠানে নাশীদ পরিবেশন করে মুক্তসুর শিল্পীগোষ্ঠী। এ সময় জনপ্রিয় নাশীদ শিল্পী কাউসার সালেহ, আব্দুল ওয়াদুদ, বদরুল আলম, আরাফাত হুসাইন, এইচ এম মামুন আহমাদ ও এইচ এম আশরাফুল ইসলাম চৌধুরীসহ কিশোর ও শিশু শিল্পীরা মনোজ্ঞ নাশীদ পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেফায়েতুল্লাহ কাশফি ও হাফেজ মুজ্জাম্মিল হক। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দ.ক/এএএস

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews