1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সত্য, নীতি ও জনস্বার্থই হোক সাংবাদিকতার মূল শক্তি আহম্মদাবাদে তাহেরীয়া সুন্নী যুব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে ১৪৯ স্কুলের ৭৯টিতে নেই প্রধান শিক্ষক, বড় চ্যালেঞ্জ নতুন শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের  বেদনার বালুচরে স্বাস্থ্যখাত—চিঠি কি বদলাবে বাস্তবতা? জনবান্ধব আচরণে বাহুবলে প্রশংসিত ওসি রুহুল আমিন তালুকদার চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগে এসআই মামুন ও কনস্টেবল রহুল আমীন পুলিশ লাইনে সংযুক্ত চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চুনারুঘাটে নারী কেলেঙ্কারির ঘটনায় জামাত নেতা সাজল বহিষ্কার

মহিবুর তালুকদার শিবলু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বহিষ্কারের বিষয়টি- মৌখিকভাবে তাকে গাজীপুর ইউনিয়ন সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট রাতে আনুমানিক ২টায় সময় গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামাতকর্মীর স্ত্রীর সাথে অবৈধ মিলামেশার সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামাত নেতা নুরুল ইসলাম সাজল কে আটক করেন।

পরবর্তীতে ন্যায় বিচারের আশ্বাসে ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিজান মিয়া ও জামাত নেতা সাজলের বড় ভাই কাজল মিয়া নিজ জিম্মায় তাকে ছাড়িয়ে নিয়ে আসেন।

এ বিষয়ে নুরুল ইসলাম সাজলের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews