1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং মাধবপুর উপজেলা বিএনপি নেতা অলি উল্লাহর মৃত্যুতে এমপি ফয়সল এর শোক প্রকাশ  হবিগঞ্জের কথিত ক্যানসার গবেষক ডা. সারোওয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা  জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক চুনারুঘাটে দুই মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড পরিস্থিতি বলে দিচ্ছে দেশের আইনশৃঙ্খলা কতটা নাজুক: কালনেত্র নালমুখ যুবযাত্রা সামাজিক সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক; খাদ্য নিরাপত্তা হুমকির মুখে চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাটে জুলাই দিবস প্রতিযোগিতায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের জয় ও নিলয়ের অর্জন

কালনেত্র প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন।

কবিতা আবৃত্তি এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ৪ তারিখ উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের পাশাপাশি অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জয় খ গ্রুপ রচনা প্রতিযোগিতায় ১ম স্থান এবং ক গ্রুপ কবিতা আবৃত্তি-তে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিরঞ্জন দেবনাথ নিলয় ২য় স্থান অর্জন করে।

সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews