1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এমপি ফয়সলকে শুভেচ্ছা জানালেন আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশ বাহুবল উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৬ মাস ১৩ দিনে কোরআনের হাফেজ ওসমান গনিকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা ও সম্মাননা ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম উচ্চশিক্ষার স্বপ্নে রাশিয়ার পথে গাজীপুর ইউনিয়নের শাকিব চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ 

সাতছড়ি উদ্যান থেকে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মীকে বরখাস্ত ও মামলার নির্দেশ

আব্দুর রাজ্জাক রাজু
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মীকে বরখাস্ত এবং বিভাগীয় মামলা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই নির্দেশ প্রদান করা হয়েছে যার স্মারক নং-০৩১২০০০০০৭৯০১৬০১২০ অংশ(১২)২৬৭।

বরখাস্ত বনকর্মী সাতছড়ি রেঞ্জের বিট কর্মকর্তা মামুনুর রশিদ,তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান,জুনিয়র ওয়ার্ল্ড লাইফ আউট নুর মোহাম্মদ,ফরেস্ট গার্ড সুমন বিশ্বাস ও বাগান মালী শেখ আহমেদ।

গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ২০-২৫ টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা মর্মে জাতীয় স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশ হলে তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এর প্রেক্ষিতে গত ১৬/০৭/২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিটিতে উল্লেখিত পাঁচ কর্মকর্তা সহ ৩৫ জন ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্ট দপ্তরে আদেশনামা প্রেরণ করা হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের পত্রের মর্মানুযায়ী গোপনীয় প্রতিবেদনের ‘খ’ তালিকায় বর্ণিত সাতছড়ি জাতীয় উদ্যানে অবৈধভাবে গাছ কাটা সংঘটনের সাথে জড়িত কর্মচারীদের সাময়িক বরখাস্তপূর্বক বিভাগীয় মোকদ্দমা রুজু এবং ‘ক’ ও ‘গ’ তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মোকদ্দমা রুজু করে জরুরিভিত্তিতে এ দপ্তরকে অবহিত করার জন্য বলা হয়।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews