
কালনেত্র প্রতিবেদক: ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক কামরুল ইসলাম তরফদার। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার বিয়াম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার বিজয়ী হয়েছেন ৯৮৯ ভোটে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।
সহ-সভাপতি (জালালাবাদ) হিসেবে নির্বাচিত হয়েছেন মো: এহছানে এলাহী -৮৭৬ ভোট ও ইঞ্জি: আজিজুর রহমান-৬৬৯ ভোট। সহ-সভাপতি (সিলেট) হয়েছেন তোফায়েল খান-৮৭৩ ও ইশতিয়াক আহমদ চৌধুরী-৬৫৭।
সহ-সভাপতি (মৌলভীবাজার) হয়েছেন আব্দুল মজিদ চৌধুরী-৮১৮, সৈয়দ মুসতাক আহমদ-৭১০, সহ-সভাপতি (সুনামগঞ্জ) আকবর হোসেন মঞ্জু-৮৬৬, ডা: সৈয়দ উমর খৈয়াম-৬৬৪, সহ-সভাপতি (হবিগঞ্জ) আনোয়ার হোসেন চৌধুরী-১০৫৮ ও সফিকুল বারী-৪৯০। সহ-সভাপতি (মহিলা) ডা: সামিয়া মুবিন-১০৪৭, শাহনাজ আহমদ মালিক-৪৮৪
কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রিপন কবির লস্কর-৭৮৭, সৈয়দ লোকমান আহমদ-৭৩৯। যুগ্ম-সাধারণ সম্পাদক-১ হয়েছেন জাকির হোসেন-৮২২, লায়ন দেলওয়ার হোসেন-৭০১।
দপ্তর সম্পাদক হিসাবে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম সজল-৯০৭
আনহার আহমদ সমশাদ-৬১১
যুগ্ম-সাধারণ সম্পাদক-০২ এড: আবুল কালাম-৮১৫ ও কুতুব উদ্দিন সোহেল-৭০০। দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল-৯০৭ ও আনহার আহমদ সমশাদ-৬১১।
সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক ব্যারিস্টার সৈয়দা সীমা করীম-৯৫০ ও আলী মুর্শেদ খান-৫৮২। শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ পদে নির্বাচিত হয়েছেন নেছার আলী-৯২৫ ও ইবনে জামান-৫৮০।
ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক ক্যাপ্টেন মিজানুর রহমান-৮৮৮ ও আসিফ হোসেন-৬১৯। মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা-৭৮৭ ও তাসনিম লায়লা জোতি-৭৫৯।
আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক মো: মিজানুর রহমান-৭৬২ ও আব্দুল মজিদ চৌধুরী মিন্টু-৭৩৩। চিকিৎসা ও স্বাস্হ্য সেবা সম্পাদক হয়েছেন ডা: আবুল কালাম চৌধুরী-৯০৯ ও ডা: সাকিল আহমদ-৬৩৩।
দ.ক.সিআর