বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল পাঁচটায় এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি )তৌফিক আনোয়ার ।সার্বিক সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি টিম।
চুনারুঘাট মধ্যবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা ও ওজনে কম দেয়ার অপরাধে শ্বশুর বাড়ি মিষ্টি ঘর এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার বাহুবলের তুঙ্গেশরের সমীরণ মোদকের ছেলে উজ্জ্বল মোদকে কে ১৫ হাজার টাকা এবং মহাদেব মিষ্টান্ন ভাণ্ডার এ কর্মরত গাজীপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের ইয়াকুত আলীর ছেলে আব্দুল কাদের কে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।এসময় তাদের প্রতিষ্ঠানের পরিবেশ দ্রুত ঠিক করার বিষয়ে, ওজনে ঠিক দেয়া এবং অন্যান্য বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে পরিবেশ ঠিক না হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করা হয়।
এছাড়া জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।