1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের শিশুকে যেভাবে বইয়ে আগ্রহী করে তুলবেন চুনারুঘাটে মা’কে মারধোর; প্রীতম দাসের ৬ মাসের কারাদণ্ড

উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কালনেত্র প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিনের উদ্যোগে বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে রাস্তা, কালভার্টসহ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একাধিক সড়ক ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে এবং জনভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারা বলেন, উন্নয়নমূলক কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু বলেন, “আমি রাজনৈতিক বিষয়কে প্রাধান্য না দিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। জনগণের আস্থা ও এমপি সৈয়দ মোঃ ফয়লের সহযোগিতা নিয়েই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews