কালনেত্র প্রতিবেদক: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিনের উদ্যোগে বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে রাস্তা, কালভার্টসহ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একাধিক সড়ক ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ শেষ হলে স্থানীয় মানুষের চলাচল সহজ হবে এবং জনভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারা বলেন, উন্নয়নমূলক কাজের কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী ছালেহ উদ্দিন বাবরু বলেন, "আমি রাজনৈতিক বিষয়কে প্রাধান্য না দিয়ে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। জনগণের আস্থা ও এমপি সৈয়দ মোঃ ফয়লের সহযোগিতা নিয়েই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।"
দ.ক.সিআর